ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীর সেই ‌‘ঘুষ মার্কেট’ ভাঙল ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ১৫ মার্চ ২০২৩
নোয়াখালীর সেই ‌‘ঘুষ মার্কেট’ ভাঙল ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার মাইজদীতে ‘ঘুষ মার্কেট’ নামে পরিচিত শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী শহরের হকার্স মার্কেট সংলগ্ন এই বাজারটিতে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও আহসান হাফিজ। এ সময় সহযোগিতা করে নোয়াখালী পৌরসভা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা। 

Advertisement

স্থানীয়রা জানায়, মার্কেটিতে সব পণ্যের দাম বাজারের থেকে বেশি। কেবল যাদের ঘুষের আয় আছে তারাই এখান থেকে বাজার করার সামর্থ্য রাখে। এভাবে বাজারটি ঘুষের বাজার হিসেবে পরিচিত লাভ করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর হকার্স মার্কেট সংলগ্ন সড়কের ওপর শতাধিক ভ্রাম্যমাণ দোকান বসে। ফলে এ সড়কে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া অবৈধভাবে দখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় এবং তাদেরকে যথাযথ স্থানে ব্যবসা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!