ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৮ মার্চ ২০২৩
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তাজুল ইসলাম ওরফে রাব্বি (১০) উপজেলার চরবাটা ইউনিয়নের চর চরমজিদ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দুপুর ১২টার দিকে নিহত রাব্বি পাশের বাড়ির এক ব্যক্তির মাছের ঘেরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প মেশিনে চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

Advertisement

ওসি আরো জানায়, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!