ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১২ মার্চ ২০২৩
কিশোরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে সাইফুল ইসলাম নামে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়। 

রোববার দুপুরে উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করতে ভেকু দিয়ে মাটি কাটাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এতে মাটি ব্যবস্থাপনা আইনে তাৎক্ষণিক ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম জানান, কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!