ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ১২ মার্চ ২০২৩
তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিতাস নদীর পাড় নৌঘাটে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান,  উপজেলার তিতাস নদীর পাড় ঘেঁষে অনেক অবৈধ দোকান গড়ে উঠেছিলো। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিতাস নদীর পাড়ে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে উঠা অনেকগুলো দোকান জনগণের চলাচলের সুবিধার্থে উচ্ছেদ করা হয়। বাকি দোকানগুলোকে আজকের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

তিনি আরো জানান, উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন রুটে চলাচলকারী নৌযানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকা ও নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে ১টি নৌযানকে আটক করা হয়। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ ধারায় ১টি মামলায় নৌযান গুলোকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

তিতাস নদীর তীরে ১টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশ ও তৈরির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেলটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া তিতাস নদীর পাড়ে বসে মাদক সেবনের দায়ে ১ ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!