ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে মুরগি বিক্রি করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৭ মার্চ ২০২৩
বেশি দামে মুরগি বিক্রি করায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেশি দামে মুরগি বিক্রি করায় ৪ মুরগির দোকানিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ মুরগির বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। মুরগির বাজার অস্থিতিশীল করতে একটি চক্র বেশি দামে মুরগি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জের মুরগির বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুরগির বাজারে দেখা যায় বিক্রেতারা মুরগির ক্রয় রসিদ সংরক্ষণ না রাখা, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি রাখা ও প্রক্রিয়াকরণ করছে। 

Advertisement

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি দোকানিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দোকানিদের বেশি দামে মুরগি বিক্রি না করতে মৌখিকভাবেও সতর্ক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!