ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা ২০ লাখ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৩ মার্চ ২০২৩
ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা ২০ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে এম.এম ব্রিক্সকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার গৌরিপাশায় অবস্থিত এমএম ব্রিক্সে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়।

এ সময় এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিককে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ (এক) বছর জেল প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এই জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা সোহাগ হাওলাদার জানান, এই ধরনের অভিযান আরও পরিচালনা করা উচিত। তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না। ফসলি জমি কেটে ইট তৈরি করে, আবার অনেকে কাঠ পুড়ে পরিবেশ দূষণও করে। 

এ ব্যাপারে এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিক বলেন, আমাদের সব কাগজপত্র আছে। এখানে কোনো অনিয়ম হয়নি। তারপরও ঠুনকো অজুহাতে জরিমানা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!