ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ২২ লাখ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ২২ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর ও ঘাটাইলে জেলা প্রশাসন আর পরিবেশ অধিদফতরের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটা ও দুই দোকান মালিককে ২২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন ইটভাটা ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও তুহিন আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

পরিচালিত অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাগবাড়ি বিবিসি ইটভাটা ম্যানেজার নজরুল ইসলামকে ১০ লাখ, কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক্সকে ২ লাখ টাকা ও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মিশাল ব্রিক্সকে ১০ লাখ জরিমানা করা হয়েছে। এছাড়াও পৌর শহরের রমজান মিষ্টান্ন ভান্ডার ও নিউ টাঙ্গাইল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী নিরঞ্জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাগবাড়ি বিবিসি ইটভাটকে ১০ লাখ টাকা, মিশাল ব্রিক্সকে ১০ লাখ টাকা আর কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নোংড়া পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় রমজান মিষ্টান্ন ভান্ডার ও নিউ টাঙ্গাইল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!