শনিবার বিকেল ৩টায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট বাজার এলাকার নুরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান উপজেলার নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ও তার স্ত্রী কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
.png)
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মান্নান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মান্নান ও তার স্ত্রী দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।