ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১০ মার্চ ২০২৩
রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রবিন নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউপির সূর্যদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন মদাপুর ইউনিয়নের কুটি মনির ছেলে। 

রাজবাড়ী রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইন পারে হচ্ছিলেন রবিন। এ সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন রবিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানান, কিশোরের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!