ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজ কাটতে গিয়ে দগ্ধ, প্রাণ গেল শ্রমিকের 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৯ মার্চ ২০২৩
জাহাজ কাটতে গিয়ে দগ্ধ, প্রাণ গেল শ্রমিকের 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কারখানায় জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে আশরাফ মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বারআউলিয়া তাহের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার। 

Advertisement

তিনি জানান, সকালে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হন আশরাফ। এ সময় ঝলসে যায় তার শরীর। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। পরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান আশরাফ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!