ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় চমেকে বিশেষ ব্যবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৪ মার্চ ২০২৩
বিস্ফোরণে আহতদের চিকিৎসায় চমেকে বিশেষ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের সোনাইছড়িতে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিকেল টিমও। 

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন ৩০ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়েছে। 

Advertisement

চমেকের পরিচালক শামীম আহসান বলেন, আহতদের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, অক্সিজেন প্ল্যান্টের ভেতরে ৪ জন মারা গেছেন। আরেকজন প্ল্যান্টের বাইরে মারা গেছেন।  

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!