চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
এ খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।
তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।