ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চায়ের দোকানে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ, আহত ৩

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ৪ মার্চ ২০২৩
চায়ের দোকানে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ, আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু, মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা ও আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর।

এলাকাবাসীর জানান, জুয়েলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আহতরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশে খবর দেওয়া হয়।  খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের খুমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

Advertisement

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!