ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ৩ মার্চ ২০২৩
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা এলাকায় একটি ট্রাকের পেছনে মালবাহী পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার ও নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, পিকআপে করে কাঁচামাল নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিলেন তারা। ভোর ৫টার দিকে ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয় এলাকায় পৌঁছলে ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি।

Advertisement

এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপে থাকা দুই ব্যবসায়ী। এ সময় দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!