ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলার আবাসিক হোটেলে মিলল যুবকের লাশ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ভোলার আবাসিক হোটেলে মিলল যুবকের লাশ
ছবিতে মনোজবাট

ভোলার আবাসিক হোটেল থেকে মনোজবাট (৩৫) নামে এক ভারতীর নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টায় ভোলা সদর রোড কে জাহাজ মার্কেটের জাহান আবাসিক হোটেলের ২০৬ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনোজবাট ভারতের রাজস্থান প্রদেশের পাড়ি জেলার বাসিন্দা। তিনি পেশায় আর্টিস্ট ছিলেন। নিহতের সঙ্গে থাকা ৫ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন, জয় লাল, কিশান রায়, নারেশ কুমার, রবি কুমার ও ইশান রাম।

জানা যায়, ভারতের রাজস্থান প্রদেশ থেকে গত ১১ ফেব্রুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে মনোজবাটসহ ৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। এক সপ্তাহ যশোর থাকার পর ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই ধাপে যশোর থেকে ভোলায় প্রবেশ করেন। তারা ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফেনসি আর্ট করতেন এবং ভোলা শহরের জাহান আবাসিক হোটেলে নিয়মিত রাত্রিযাপন করতেন। প্রতিদিনের মতো গতকাল ২৭ ফেব্রুয়ারি রাতে খাওয়া-দাওয়া শেষে হোটেলে ঘুমিয়েছিলেন। পরদিন সকালে মনোজবাটের লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

ভারতীয় নাগরিক নিহত মনোজবাটের সহকর্মী ইশান রাম বলেন, প্রতিদিনের মতো কাজ শেষ করে আমরা হোটেলে ফিরে খাওয়া-দাওয়া শেষে টিভি দেখে রুমে ঘুমাতে যাই। পরদিন সকালে মনোজবাটকে চা খাওয়ার জন্য ডাকতে গেলে তিনি কোনো সারা দেননি। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে থানায় জানানো হয়। মনোজবাটের মৃত্যুর বিষয়টি তার পরিবারের মাধ্যমে ভারতীয় দূতাবাসে জানানো হয়েছে।

ভোলা সদর থানার ওসি শাহীন ফকির জানান, শহরের আবাসিক হোটেলে ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল সংগ্রহের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সঠিক কী কারণে ভোলায় এসেছেন তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে দুই দেশের দূতাবাসের সমন্বয় শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোলা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!