ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে অপহরণে গিয়ে ছিনতাই করলেন কানের দুল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
স্কুলছাত্রীকে অপহরণে গিয়ে ছিনতাই করলেন কানের দুল
ছবি সংগৃহীত

ফেনী শহরে মিফতাহুল জান্নাত নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে প্রথমে অপহরণের চেষ্টা চালায় বোরকা পরিহিত এক নারী। না পেরে কৌশলে তার কানের দুল ছিনতাই করে ঘটনাস্থল থেকে চলে যান ঐ নারী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা হালিমা বেগম জানান, সকালে স্কুল প্রাঙ্গণে বোরকা পরা এক নারী তার মেয়ে মিফতাহুল জান্নাতের পিছু নেন। একপর্যায় মেয়েকে তার মা আসছে বলে প্রধান ফটকের কাছে যেতে বলে স্কুল ক্যাম্পাস থেকে অপহরণের চেষ্টা করেন। এ সময় মিফতাহুল জান্নাত তাকে চিনে না বলে প্রতিবাদ করলে ঐ নারী চারপাশের লোকজনের অবস্থান দেখে কৌশলে তার কানের দুল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরই বিষয়টি স্কুলের দারোয়ানকে জানালে তারা দ্রুত পিছু নিলেও ঐ নারীর খোঁজ মেলেনি।

Advertisement

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম নুর জানান, বিষয়টি গুরুত্বসহকারে নেয়া হয়েছে। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঐ নারীকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ছিনতাই ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!