আটককৃতরা হলো, খোরশেদ আলম, আব্দুল কাদির ওরফে ছোট কাদির ও আব্দুল কাদির ওরফে বড় কাদির।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী।
.png)
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে অটোচালক টুটুলের ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলম ও তার দুই সহযোগী ছোট কাদির ও বড় কাদির। টুটুলের অটোরিকশা গাজীপুর থেকে কালীগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করে এনে ঘোড়াশাল চলে আসে। পরে জেলার বিভিন্নস্থানে ঘুরে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের গনেরগাঁও গ্রামের এক নির্জন জায়গায় অটোরিকশাটি থামিয়ে চালক টুটুলকে আঘাত করে। এ সময় ছুরিকাঘাত ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে টুটুলকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, এস আই শামীম ও প্রান কৃষ্ণসহ একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করে।