ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না জামাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
২০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না জামাল
ছবি: ডেইলি বাংলাদেশ

২০ বছর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের খারাংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল উদ্দিন হ্নীলা ইউপির ইসলাম মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ বছর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!