ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

রামগড়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
রামগড়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুল মজিদ অদু। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মজিদ অদুকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মজিদ অদু রামগড় উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্দা মৃত নাজির আহাম্মেদের ছেলে। 

রামগড় থানার এসআই সামছুল আমিন জানান, আবদুল মজিদ অদু চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বসবাস করে আসছিলেন। রোববার রাতে প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!