ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

খাগড়াছ‌ড়ি‌তে চোলাইমদসহ মাদক ব্যাবসায়ী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৪ ডিসেম্বর ২০২৩
খাগড়াছ‌ড়ি‌তে চোলাইমদসহ মাদক ব্যাবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির মা‌নিকছ‌ড়ি‌তে চোলাইমদসহ সুকৃতি চাকমা না‌মে এক মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে পুলিশ। রোববার ভোর সা‌ড়ে ৬টার দি‌কে মা‌নিকছ‌ড়ির তিনট্যহরী শিবির বাজার এলাকা থেকে তা‌কে আটক করা হয়।

সুকৃতি চাকমা খাগড়াছড়ির পানছ‌ড়ি উ‌পজেলার লেনদিয়াপাড়ার প্রভাত চন্দ্র চাকমার ছে‌লে।

পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়‌ক থেকে ৩৫ লিটার চোলাইমদ ও একটি মোটরসাইকেলসহ সুকৃতি চাকমাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণ করে যথাসময়ে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!