ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মা‌টিরাঙ্গায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫:৩৫, ৩১ মে ২০২৩
মা‌টিরাঙ্গায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে স‌চেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া দিয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সি‌ভিল ডি‌ফে‌ন্সের সদস্যরা।

মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স চত্বরে মা‌টিরাঙ্গা ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সে স্টেশন ইনচার্জ জিবক কান্তি বড়ুয়ার নেতৃ‌ত্বে মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়া শে‌ষে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স পরিদর্শনের সময় এ‌ক্সটিং গুইশার ব্যবহার, বিদ্যুৎ লাই‌ন নিরাপদ রাখা, ফায়ার সে‌প্টি প্লান বিষয় পরামর্শ দেন স্টেশন ইনচার্জ জিবক কা‌ন্তি বড়ুয়া।

Advertisement

এ সময় উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ভারপ্রাপ্ত প‌রিচালক ডা. রুপম চক্রবর্তীসহ হাসপাতা‌লের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসা নি‌তে আসা নানা শ্রেণি পেশার মানুষ ও  ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!