বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার একেএম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন সকালে তাকে ঢাকার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাজিম উদ্দিন রূপগঞ্জ বিরাব এলাকার শাহজাহানের ছেলে।
জানা যায়, ২০০৬ সালে ১৩ জানুয়ারি মো. নাজিম উদ্দিন ভুক্তভোগী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকা থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঐ শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মো. নাজিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
.png)