ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে নিয়মিত মামলার ৩৪ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩
কুড়িগ্রামে নিয়মিত মামলার ৩৪ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১১ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় ৯ জন, উলিপুর থানায় ১ জন, নাগেশ্বরী থানায় ১ জন।

Advertisement

এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় দুইজন, রাজারহাট থানায় একজন, ফুলবাড়ী থানায় দুইজন, এবং সিআর সাজা ওয়ারেন্টমূলে সদর থানায় দুইজন, নিয়মিত মামলায় ১০ জন, ১৫১ ধারায় ছয়জনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ আসামিকে গ্রেফতার করা হয়। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি-বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!