ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৩
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট 
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

বুধবার রাত ৮ টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, রাত ৮ টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুট গোডাউনে আগুন লাগে। ওই  আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট ৫ জনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা ৮টা ৫মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব দ্রুত আমরা নিয়ন্ত্রণে ঘোষণা করা হবে। 

 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!