প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চা দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়েছে ৮টি দোকান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
.png)