ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩
কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত
ফাইল ফটো

জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি উল্টে এর চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ভটভটিতে থাকা আরো একজন।

মঙ্গলবার ভোরে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক আব্দুল মোমিন কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের কফির উদ্দিনের ছেলে আব্দুল মোমিন। আহত মোস্তাফিজুর রহমান একই গ্রামের আব্দুর রশীদের ছেলে। আহত ব্যক্তিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।

কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, স্থানীয়রা লাশ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!