বৃহস্পতিবার দুপুরে শহরের মাটিডালি এলাকার টাইম স্কয়ার নামের আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার এসআই ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়। আটকরা সেখানে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। আটক নারীরা বগুড়া, নওগাঁ, নোয়াখালী ও বাগেরহাটের বাসিন্দা। আর পুরুষরা বগুড়া জেলার বাসিন্দা।
.png)
এসআই ইমতিয়াজ আরও বলেন, দণ্ডবিধি আইনের ২৯০ ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।