ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে যুবকের লাশ, পাশেই ছিল বিষের বোতল-চিরকুট 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩
আবাসিক হোটেলে যুবকের লাশ, পাশেই ছিল বিষের বোতল-চিরকুট 
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মহিউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে পৌর শহরের সিটিপার্ক আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিউদ্দিন রামু উপজেলার গর্জনিয়া ইউপির পূর্ব জুমছড় পিয়ার মোহাম্মদের ছেলে। আটকরা হলেন- বরইতলী এলাকার আক্তার হোসেনের ছেলে মো. ইসমাঈল এবং একই এলাকার করিম।

মৃতের বোন সাজেদা বেগম বলেন, গত বৃহস্পতিবার সে চট্টগ্রাম থেকে চকরিয়া যাচ্ছে বলে আমাকে জানায়। পরে তাকে দুইজন আটকে রেখে মেরে ফেলতে চাইছে বলেও জানায়। 

Advertisement

তিনি আরো বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার জানান, মহিউদ্দিন নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় একটি ডায়েরি করেন তার বড়বোন সাজেদা বেগম। ওই সময় তিনি জানান তার ভাইকে মেরে ফেলার জন্য দুইজন লোক আটকে রেখেছে। অভিযোগ পেয়ে খোঁজাখুঁজির দুদিন পর সিটিপার্ক হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!