পর্নোগ্রাফি আইনে সোহেল শেখের (৩২) নামে মামলা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল শেখ শহরের খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে। তার একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।
.png)
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সোহেলের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। পাঁচ মাস আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়।