ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার বলি ২ শিশু: এক নারীর মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৩১ জানুয়ারি ২০২৩
পরকীয়ার বলি ২ শিশু: এক নারীর মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
রায় শুনে অজ্ঞান হয়ে পড়েন দণ্ডিত নারী

কুমিল্লায় দুই শিশুকে হত্যার অপরাধে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরকে নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খানম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৮ বছর বয়সী ইয়াসমিন আক্তার জেলার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী ও যাবজ্জীবনপ্রাপ্ত মাজেদা বেগম একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। সম্পর্কে তারা চাচি শাশুড়ি ও ভাতিজা বউ।

Advertisement

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন দণ্ডিত দুই নারী। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন বিচারক। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে। তবে রায় শুনে এজলাসেই অজ্ঞান হয়ে পড়েন তারা।

মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি নুরুল ইসলাম বলেন, পরকীয়ায় আসক্ত ছিলেন ইয়াসমিন। এ ঘটনা দেখে ফেলায় ২০১৪ সালের ২১ এপ্রিল ভুট্টাক্ষেতে নিয়ে লাজৈর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছয় বছরের ছেলে আরাফাতকে খুন করেন তিনি। খুনের ঘটনা দেখে ফেলায় শাহ আলমের সাত বছরের ছেলে জসিমকেও গলা কেটে হত্যা করে খালে ডুবিয়ে দেন লাশ। এসব হত্যাকাণ্ডে ইয়াসমিনকে সহায়তা করেন মাজেদা।

বিষয়টি টের পেয়ে ইয়াসমিনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তবে আত্মগোপনে চলে যান মাজেদা। গত বছর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে মাজেদাকে গ্রেফতার করে র‌্যাব।

একই বছরের ২১ এপ্রিল মুরাদনগর থানায় ইয়াসমিন ও মাজেদাসহ অজ্ঞাত আরো দু-তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত আরাফাতের বাবা বিল্লাল হোসেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!