আটককৃতরা হলেন, ঘাটাইল উপজেলার জামালপুর গ্রামের মনিরুল ইসলাম মনির (৩৫) ও গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ি গ্রামের সুমন ভূঁইয়া (৩২)।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, মাদক সমাজের জন্য ভয়ঙ্কর অভিশাপ। সমাজ তথা দেশকে মাদক থেকে রক্ষার জন্য আমরা কঠোর পুলিশি কার্যক্রম পরিচালনা করে আসছি।
.png)
তারই ধারাবাহিকতায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিন্টু চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্স লুঙ্গি-গামছা পরে ছদ্মবেশ ধারণ করে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে ১৫০ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।