ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদনে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৩
মদনে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মদনে দুই কেজি গাঁজাসহ শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই শাহজাহান সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে বৈশ্যপাড়ার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার মদন ইউপির মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

জানা গেছে,  মঙ্গলবার রাতে নৈশ্য পরিবহনে শামীম দুই কেজি গাঁজা নিয়ে কুমিল্লার কসবা এলাকা থেকে যাত্রীবাহী বাসে বুধবার সকালে মদন আসে। মাদক নিয়ে আসার খবর পেয়ে শামীম গাড়ি থেকে নামা মাত্রই তাকে আটক করে পুলিশ। 

Advertisement

মদন থানার ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামিম নামে এক মাদক ব্যবসায়ীকে বুধবার দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই দিন বিকেলে তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!