ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৎস্য ঘেরে প্রাণ গেল ব্যবসায়ীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২ ফেব্রুয়ারি ২০২৩
মৎস্য ঘেরে প্রাণ গেল ব্যবসায়ীর
আলীবক্স সরদারের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীবক্স সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ গুচ্ছগ্রাম এলাকার একটি মৎস্যঘেরে এ ঘটনা ঘটে। 

মৃত আলীবক্স সরদার একই এলাকার শমসের সরদারের ছেলে। 

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আলীবক্স সরদার স্থানীয় একটি মৎস্য ঘেরে মোটরের মাধ্যমে পানি অপসারণ করে মাছ ধরছিলেন। এ সময় মোটরের সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তিনি মারা যান।

Advertisement

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!