নিহত কাজেম আলী বিদ্যুৎ ছোট বনগ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে।
চন্দ্রিমা থানার ওসি তদন্ত মাইনুল ইসলাম বলেন, দুপুরে ছোট বনগ্রাম ক্লাবমোড় এলাকায় কাজেমের বাড়ির বরই গাছে ডিল মেরে নাসিম, আকাশ ও অপর আরেক যুবক বরই পাড়ছিল। ডিল মেরে বরই পাড়তে নিষেধ করেন কাজেম আলী। এ সময় তাদের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয় কাজেমের। এক পর্যায়ে ওই তিন যুবক কাজেমকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
.png)
তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর জখম হন কাজেম। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কাজেম আলীর খালাতো বোন মোছা. মৌসুমী খাতুন বিকেলে একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।