ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ভাইয়ের ওপর প্রতিপক্ষের হামলা, প্রাণ গেল একজনের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৩
দুই ভাইয়ের ওপর প্রতিপক্ষের হামলা, প্রাণ গেল একজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের নাম ওহাব মোল্যা (৪০)। তিনি চরশালেপুর গ্রামের বারেক মোল্যার ছেলে। 

জানা যায়, পূর্ব চরশালিপুর এলাকার একটি সরিষা ক্ষেতে ওহাব মোল্যা ও ইমারত মোল্যা নামে দুই ভাই কাজ করছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আইয়ূব আলী, বক্কারসহ বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ওহাব মোল্যা। অপর ভাই ইমারত মোল্যাকে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!