ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে চাঁদা না পেয়ে হামলা, আহত ৩

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ৩১ জানুয়ারি ২০২৩
বরিশালে চাঁদা না পেয়ে হামলা, আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

রিশালে বালু ব্যবসায়ীর কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরের ব্রাহ্মনদিয়া গ্রামের বালু ব্যবসায়ী রুবেল বেপারী, তার চাচাতো ভাই মজিবর বেপারী ও ড্রেজার শ্রমিক সোহেল বেপারী। 

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত রুবেল বেপারী জানান, দীর্ঘদিন যাবত এলাকায় তিনি ড্রেজার দিয়ে বৈধভাবে বালুর ব্যবসা করে আসছেন। বালু ব্যবসার করতে হলে অতিসম্প্রতি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে একই এলাকার রাব্বি ইসলাম ও তার সহযোগিরা।

Advertisement

চাঁদা দিতে অস্বীকার করায় তার বালুর ড্রেজার বন্ধ করে দেয় রাব্বি। এ নিয়ে মঙ্গলবার সকালে আগরপুর বাজারে বসে বাগবিতণ্ডার একপর্যায়ে তার ওপর হামলা চালায় রাব্বি ও তার সহযোগী মনির হাওলাদার, হাসান, রফিকসহ অন্যান্যরা। হামলায় তিনিসহ আরো দুইজন আহত হন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র শীল জানান, এ ঘটনায় রুবেল বেপারীর দায়ের করা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!