ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ৩১ জানুয়ারি ২০২৩
সিরিয়ায় বিমান হামলা, নিহত ৭
ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ট্রাক বহরে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

প্রতিবেদনে জানানো হয়, রোববার রাতে ইরান সমর্থিত একটি গোষ্ঠির ট্রাক বহর ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করছিল। এসময় বহরটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত হন।

Advertisement

নিহতদের মধ্যে ট্রাকচালক ও তাদের সহযোগিরা রয়েছে। এদের কেউ সিরিয়ার নাগরিক নয়। তবে কারা সেখানে এ বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তাণ্ডবে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সশস্ত্র দলগুলোর মাধ্যমে মিত্র দামেস্ককে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। ইরাক-সিরীয় সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!