মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নওশাদ হাসান বাপ্পি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা সরকার বাড়ির আছির উদ্দিন ভূইয়ার ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মৃত বাপ্পির চাচাতো ভাই নবীন জানান, বাপ্পি সোমবার রাতে নান্দাইল পৌর শহরের শহিদস্মৃতি আদর্শ সরকারি কলেজ মাঠে এক সভার মাইক অপারেটর হিসেবে কাজ করছিলেন। সেখানে তার এক ভাগিনাকে কিছু বখাটে মারধর করে। বাপ্পি এর প্রতিবাদ করলে গেলে বখাটেরা সংঘবদ্ধ হয়ে মারপিট করে কলেজের শহিদ মিনার সংলগ্ন এলাকায় ফেলে রাখে। স্থানীয়রা বাপ্পিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
.png)
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।