নিহতরা হলেন- আবুল খায়ের এবং তার ছেলে ফরহাদ হোসেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদরের চুরখাই এলাকায় বাড়ির পাশের জমি বিক্রি করেছিলেন আবুল খায়ের। বুধবার বিকেলে সেই জমি মাপর কাজ চলছিল। এ সময় আবুল খায়ের ও তার চাচাতো ভাই কামাল হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কামালের লোকজনের হামলায় আবুল খায়ের, তার ছেলে ফরহাদ হোসেন, রিফাত হোসেন, আবুল কাশেমের ছেলে আবু সাঈদ এবং আবদুল খালেকের ছেলে আবুল হাসেম আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আবুল খায়ের এবং তার ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করে।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জমি মাপার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষ হামলা চালালে বাবা ও ছেলে নিহত হন। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।