ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বার নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২৯ জানুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বার নিহত 
প্রতিপক্ষের হামলায় অলি গ্রুপের প্রধান অলি মিয়া নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অলি গ্রুপের প্রধান অলি মিয়া নিহত হয়েছেন। 

রোববার সন্ধ্যায় উপজেলার সলিমাবাদ ইউপির তাতুয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বেশ কয়েক দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাতুয়াকান্দি গ্রামের ইউপি পরিষদের সাবেক মেম্বার অলি গ্রুপের প্রধান অলি মিয়ার সঙ্গে একই এলাকার ইকবাল গ্রুপের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ সন্ধ্যার দিকে অলি গ্রুপের প্রধান অলিকে তার বাড়িতে একা পেয়ে প্রথমে টেঁটা বিদ্ধ, পরে এলো পাথারি কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। পরবর্তী অপ্রীতিকর ঘটনার আশংঙ্কায় এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!