ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৯ নভেম্বর ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরোচাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে ৩০ বছর বয়সী ইলিয়াস সানি ইউসুফ ও একই গ্রামের জাবেদুলের ছেলে ২৫ বছরের আলমগীর হোসেন। আহত নাঈমও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ইউসুফ ও আলমগীরকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন নাঈম। তেরোচাটি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় পেছনে থাকা কিশোরগঞ্জগামী আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীর মারা যান। আহত নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!