ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল উল্টে প্রাণ গেল চালকের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৬ নভেম্বর ২০২২
মোটরসাইকেল উল্টে প্রাণ গেল চালকের
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল উল্টে সুজন শিকদার নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রোববার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন শিবচরের সন্যাসীরচর এলাকার মোস্তফা শিকদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী জানান, শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর থেকে মোটরসাইকেলে পাঁচ্চরের দিকে যাচ্ছিলেন সুজন ও জহিরুল। দৌলতপুর এলাকায় পথচারী ৫৫ বছরের সিদ্দিক মাতুব্বর রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুজন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!