ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৯ অক্টোবর ২০২২
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

রাজশাহীর পবায় বালুভর্তি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারা উপজেলার চান্দেরআড়া গ্রামের পরেশের ছেলে ৪৫ বছর বয়সী রমেশ ও একই উপজেলার লাউপাড়া গ্রামের আলাল। এর মধ্যে রমেশের গরুর খাবারের ব্যবসা ছিল ও আলাল একটি এনজিও চালাতেন।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ডেইলি বাংলাদেশ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও পরিবারের বরাত দিয়ে ফরিদ হোসেন জানান, রমেশের ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। এছাড়া আলাল তার এনজিওর কাজে রাজশাহী এসেছিলেন। কাজ শেষে তারা রাজশাহী থেকে বাগমারা বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিবরণ জানিয়ে তিনি আরো বলেন, পবার মদনহাটির কাছে গিয়ে রোডের একটি স্পিড ব্রেকার বাধাগ্রস্ত হয়ে প্রায় ১৫ হাত দূরে মোটরসাইকেল থেকে ছিটকে বিপরীতমুখী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রমেশ ও আলাল মারা যান। তারা দুজনেই হেলমেট পরিহিত ছিলেন। তবুও তাদের মাথা ট্রাকের নিচে পিষ্ট হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরপর জানান, ঘটনাস্থলে শুধু তাদের শরীর উদ্ধার করা গেছে। ঘাতক ট্রাকের সন্ধান এখনো মেলেনি। নিহত দু'জনে মাথা একেবারে পিষ্ট হওয়ায় দেহ ছাড়া আর কিছুই সেখানে পাওয়া যায়নি। আপাতত নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু  নিহতদের পরিবার এখনো থানায় আসেনি, সেহেতু তারা অভিযোগ করবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে তারা কোনো অভিযোগ না করলেও থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে বলে জানান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!