ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ যুবকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ২০ অক্টোবর ২০২২
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ যুবকের
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কামাল ও সজীব নামে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কামাল ও সজীব নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!