ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৯ অক্টোবর ২০২২
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইয়ারুন নেছা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপির লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত বৃদ্ধা ইয়ারুন নেছা দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউপির শিমুলকুড়ি এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী।

জানা যায়, ইয়ারুন নেছা নামে ওই বৃদ্ধা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপির লক্ষিরহাট এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট এলাকায় পৌছলে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, মোটরসাইকেলটি উদ্ধার করেছি। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!