[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ইব্রাহিম মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরে জেলা কারাগারের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার আব্দুল হামিদ মিয়ার ছেলে। ইব্রাহিম একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগারের সামনে মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. মফিজ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!