[ দেশজুড়ে ]
গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক
ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাজিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে ১৭ বছর বয়সী আল মাহমুদ ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে ১৮ বছরের শাহ পরান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন জানান, সন্ধ্যায় ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন মাহমুদ ও পরান। সদর উপজেলার হাজিডাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!