[ রাজধানী ]
বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ফাইল ফটো
রাজধানীর বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া নিহতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নিহতের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই পাঠাও চালক। ভোরে বাসায় ফেরার সময় বনানী ৫ নম্বর গেট এলাকায় স্পিড ব্রেকার না দেখে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আনোয়ার বনানীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় থাকত। তাদের বাড়ি শেরপুর জেলার সদর থানার দাতিয়াপাড়া এলাকায়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!