ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৮ নভেম্বর ২০২২
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে যুবক নিহত 
ছবিতে আজিজুল হক

কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে আজিজুল হক নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে বাংলাবাজার ছমুদা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার বাসিন্দা। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন জানান, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন আজিজুল। নাইক্ষ্যংছড়ি থেকে কোনো জরুরি কাজে কক্সবাজার শহরে যাচ্ছিলেন ঐ মোটরসাইকেল আরোহী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!