ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কবরস্থানের পাশে রক্তাক্ত অবস্থায় নারী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৯ অক্টোবর ২০২২
কবরস্থানের পাশে রক্তাক্ত অবস্থায় নারী উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মঙ্গলবার রাত ৩টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৩২ বছর।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপু্র থানার (তদন্ত) ওসি লুৎফর রহমান।

ওসি জানান, রাতে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ওই নারীকে উদ্ধার নিয়ে যায় পুলিশ। কিন্তু তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ভূঞাপু্র থানার এসআই মাহমুদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!